বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এস.এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ॥ নোয়াপাড়ায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দিলেন সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে
  • আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব এস.এম ফয়সল বলেছেন, শিক্ষা হচ্ছে একটি শক্তিশালী অস্ত্র। যা দিয়ে শুধু নিজেকে বা এলাকাকে নয়, পুরো পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি নোয়াপাড়ায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করবেন। তাছাড়া, উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিতে অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য তিনি প্রতি বছর এক লাখ টাকা করে অনুদান দিবেন। যা গরীব শিক্ষার্থীরা তাদের পোশাক ও শিক্ষা উপরকরণ ক্রয় কাজে ব্যয় করা হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সব সময় পিতা মাতা, শিক্ষককে শ্রদ্ধা করতে হবে। এবং ভালভাবে লেখাপড়ার পাশাপাশি বিনয়ী হতে হবে। তবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করা সম্ভব হবে। দুর্নীতি থেধকে দুরে থাকতে হবে। তিনি বলেন, যারা লেখা পড়া করে নিজেকে যোগ্য করে তুলে তাদের চাকুরীর জন্য বিদেশ যেতে হয় না। দেশেই তাদের কর্ম সংস্থান হবে।
    মাধবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস.এম ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ এ.বি.এম.হুমায়ূন এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব এস.এম ফয়সল। প্রভাষক নাসরিন সুলতানা ও প্রভাষক মঈন উদ্দিনের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: নজরুল ইসলাম, সায়হাম গ্রুপের পরিচালক ও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো: ইশতিয়াক আহমেদ ও সৈয়দ মো: সাফকাত আহমেদ।
    বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, পংকজ কুমার রায়, আজগর আলী, ক্যাপ্টেন (অব:) লিয়াকত হোসেন প্রমূখ।
    পরে মাধবপুর উপজেলার ২৯টি স্কুল, কলেজ, মাদ্রাসার ৫শ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ৫ হাজার টাকা করে মোট ২৫ লাখ টাকা বৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com