বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিকাশের সেলসম্যান টাকা নিয়ে নিখোঁজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইকরাম থেকে শরীফ স্টোরের বিকাশের সেলসম্যান রাজিবুল হাসান রাজিব নগদ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে নগদ ৮ লাখ টাকা নিয়ে বাণিজ্যিক এলাকার শরীফ স্টোর থেকে ইকরামের উদ্দেশ্যে রওয়ানা দেন। এর পর থেকে তার হদিস পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে সে টাকা আত্মসাত করেছে। এদিকে ইকরাম-সুজাতপুর-হিয়ালাসহ বিভিন্ন এলাকার পরিবেশকরা তাদের টার্গেটের টাকা না পেয়ে হতাশায় ভুগছেন। সে লোকড়া ইউনিয়নের মহিলা মেম্বার রোকেয়া বেগমের পুত্র। বর্তমানে ২নং পুল এলাকায় বসবাস করছে। এ ঘটনায় বিকাশের ম্যানেজার সৌরভ আচার্য্য সদর মডেল থানাকে অবগত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com