মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্বাধীনতার অর্ধশত বছর পর বীর মুক্তিযোদ্ধার অর্থায়নে পুরানগাঁও স্কুলে শহিদ মিনার নির্মাণ

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার অর্ধশত বছর পর বীর মুক্তিযোদ্ধার অর্থায়নে শহিদ মিনার নির্মিত হয়েছে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ম্যানেজিং কমিটি, ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের উদ্যোগে উক্ত বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ। ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলে শহিদ মিনার নির্মানে আর্থিক সহায়তাকারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো: হাফিজুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের ১ম সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায় ও ইউপি সদস্য মোঃ নুরুল আমীন। অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য যে, পুরানগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা: মো: হাফিজুর রহমান চৌধুরীর আর্থিক সহায়তায় উক্ত স্কুলে শহিদ মিনার নির্মাণ করা হয়। এদিকে শহিদ মিনার নির্মিত হওয়ায় এলাকার অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com