বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের নয়া কমিটি গঠন সদরুল ইসলাম সভাপতি মোঃ আব্দুল্লাহ সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংকের ম্যানেজার মাধব চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ এবং শাহ্ জয়নাল আবেদীন রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ ইয়াছিন, জনতা ব্যাংকের ডিজিএম মোঃ আনোয়ার আল রশীদ, কৃষি ব্যাংকের ডিজিএম সোহরাব জাকির ও পূবালী ব্যাংকের ডিজিএম মোঃ ফজলুল কবীর চৌধুরী মামুন। সভায় সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বার্ষিক প্রতিবেদন ও অডিট কমিটির আহবায়ক ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুল আহছান মামুন অডিট রিপোর্ট উপস্থাপন করেন। সভায় পদোন্নতি প্রাপ্ত ব্যাংক কর্মকর্তাদের শুভেচ্ছা স্মারক, আজীবন সদস্যদের সম্মাননা স্মারক এবং নবাগত ব্যবস্থাপক ও সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক টিএসএন সেলিম সিদ্দিকী নতুন কমিটি ঘোষণা করেন। সভায় সর্বসম্মতিক্রমে ঢাকা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ সদরুল ইসলাম সভাপতি এবং কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি গঠন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com