বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ হবিগঞ্জে আসছেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ

  • আপডেট টাইম রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এমপি। রবিবার দিনব্যাপী হবিগঞ্জ জেলার দুটি গ্যাসফিণ্ডে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মন্ত্রী। জানা যায়- রবিবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এমপি সিলেট ওসমানী নগর হতে বাহুবল উপজেলার রশিদপুর রেস্ট হাউজে আসবেন। পরে রশিদপুর ২নং কূপের ওয়ার্ক ওভার পরিদর্শন ও রশিদপুর ৯নং কূপের গ্যাস গ্যাদারিং পাইপলাইন প্রকল্প কার্যক্রমের উদ্বোধন এবং রশিদপুর ৩০০০ বিপিডি সিআরইউ প্ল্যান্ট পরিদর্শন করবেন মন্ত্রী। পরে দুপুরে শেভরন মালিকানাধীন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের করিমপুরে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে আসবেন মন্ত্রী। এরপর শেভরন এর উপর ওরিয়েন্টশন ও উপস্থাপনা, শেভরন এর কন্ট্রোল রুম বুস্টার কম্প্রেসর এবং টার্বো এক্সপেন্ডার পরিদর্শন, শেভরন এর সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থাপনা (টিইএক্স, বিসি, প্ল্যান্ট ওভারভিউ, রিগ অপারেশন এবং পাইপলাইন প্রেসার অপ্টিমাইজেশন অনুষ্ঠানে উপস্থিত হবেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। হবিগঞ্জের অনুষ্ঠান শেষে মন্ত্রীর মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com