শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রধানমন্ত্রীকে নিয়ে কঠূক্তিমূলক বক্তব্যের ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের বিরূপ এবং কঠুক্তিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। গতকাল জেলা আওয়ামী লীগ সভাপতি এবং টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন, বিভ্রান্তিমূলক তথ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ ও কটুক্তিমূলক বক্তব্য এবং রাষ্ট্র সম্পর্কে অপপ্রচার করে বাংলাদেশের বিরুদ্ধাচারণ করেছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ন সম্পর্ক নিয়ে তার এমন বিরূপ ও কটুক্তিমূলক বক্তব্য সকলের মনে আঘাত দিয়েছে। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তার দৃষ্টান্তমূক শাস্তি নিশ্চিতের অহবান জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com