বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে ভারতীয় ১৪০ বোতল মদ ও ৪ কেজি গাঁজাসহ কামরুল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরষপুর (তেলিয়াপাড়া) ফাঁড়ি পুলিশ। বুধবার রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গেইটঘর সাহাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি কামরুল মিয়াকে আটক করা হয়।
জানা যায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধায়ন ও দিকনির্দেশনায় হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক এর নেতৃত্বে ১৪ ফ্রেব্রুয়ারি বুধবার রাতে ৮.৪০ ঘটিকা গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গেইটঘর সাহাপুর বাজার এলাকায় থেকে আটক করা হয়।
আসামি কামরুল মিয়া বহড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
এ সময় আটককৃত আসামি দখল থেকে ১৪০ বোতল ভারতীয় মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com