সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আলেয়া আক্তারের মনোনয়নপত্র দাখিল আমি নির্বাচিত হলে উন্নয়নের সুষম বন্টন নিশ্চিত করব

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নয়টি উপজেলা, পাঁচ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমর্থন পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর সহধর্মিনী আলেয়া আক্তার।
তিনি গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের নিকট তাঁর কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ উপলক্ষে জেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধিরা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন।
এর আগে গত কয়েকদিন ধরে মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরীগঞ্জে গিয়ে এবং সর্বশেষ গতকাল হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ এবং লাখাই উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন আলেয়া আক্তার।
সভাগুলোতে ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আলেয়া আক্তারকে দলমত নির্বিশেষে স্বতস্ফুর্ত সমর্থন জানিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সামনে আলেয়া আক্তার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় সকলের সমর্থন পেয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি সকলের ভোট, দোয়া, আশির্বাদ ও সহযোগিতা কামনা করি। আমি নির্বাচিত হলে জেলা পরিষদের বরাদ্দ সারা জেলার ৯ উপজেলাবাসীর মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করব এবং উন্নয়ন প্রকল্পগুলোতে যেন কোনধরণের দুর্নীতি না হয় সে বিষয়টি নিশ্চিত করব।’
তাঁর কর্মী-সমর্থকরা বলেন, আলেয়া আক্তার জেলাজুড়ে নারী রাজনীতির জাগরণ ঘটিয়েছেন। স্থানীয় ও জাতীয় নির্বাচনে তাঁর নেতৃত্বে নারীরা রাজনীতির মূল স্রোতে থেকে কাজ করছেন। আলেয়া আক্তার জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হলে দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই এই বিশ্বাসের প্রতিফলন হোক। জনপ্রতিনিধিরা আরও বলেন, নারী নেত্রী হিসেবে আলেয়া আক্তার সার্বক্ষণিকভাবে যে কোন ভাল কাজে সবার পাশে থাকেন। তিনি জনপ্রতিনিধি হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড শতভাগ সফলতার সাথে বাস্তবায়ন হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ও পরে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমএ মোতালিব, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, রাজিউড়া ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল, বুল্লা ইউপি চেয়ারম্যান খোকন গোপ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, মহিলা আওয়ামী লীগের, জাহেনারা আক্তার বিউটি, অ্যাডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা, সৈয়দা শরীফ আক্তার কুমকুমসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা নির্বাচিত জনপ্রতিনিধি ভোটাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com