বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুরস্কার বিতরণীতে এমপি আবু জাহির ॥ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা বাংলাদেশের ভবিষ্যৎ

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টানা চারচার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা বাংলাদেশের ভবিষ্যৎ। তাই তাদের সময়োপযোগী শিক্ষাদানের মাধ্যমে শক্তিশালী করে তোলা প্রয়োজন।
তিনি গতকাল বেলা ১১টায় হবিগঞ্জ শহরের যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শিক্ষার্থীদের সম্পূর্ণ সুস্থ রাখতে নিয়মিত খেলাধূলা চর্চার আহবান জানান এমপি আবু জাহির। এছাড়াও মহান স্বাধীনতা অর্জনের সঠিক ইতিহাস তাঁদের জানানোর জন্য শিক্ষকদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি। যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। আরও বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য শহিদুর রহমান লাল মিয়া, নূর ইসলাম তালুকদার, নির্মল পাল প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এমপি আবু জাহির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com