বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা মাধবপুরের মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ দূষণ, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণসহ মাধবপুরকে সুন্দর রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ,ওসি রকিবুল ইসলাম খাঁন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ফারুখ আহমেদ পারুল, মীর খুরশেদ আলম, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাংবাদিক আয়ুব খাঁন, সাংবাদিক এরশাদ আলী, আজিজুর রহমান জয় প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com