বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বিয়ানীবাজারে উমেদনগরের যুবকসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিয়ানীবাজারে একটি ডিআই পিকআপ ট্রাকের কেবিনে করে গাঁজা পরিবহণকালে থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা দিঘীরপার এলাকা থেকে ছয় কেজি গাঁজা ও একটি ডিআই ট্রাকসহ তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের সদর থানার উমেদনগর গ্রামের অলি মিয়ার ছেলে মোস্তাকিন (২৫) ও সিলেটের কানাইঘাট থানার জুলাই নয়াঘাট এলাকার মৃত তবারক আলীর ছেলে ইসমাইল উদ্দিন (৪৮)। এ সময় কিশোরগঞ্জের মিঠামইন থানার ভুরভুরি গ্রামের গফুর চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী (৩৫) নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়। থানা পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল ইয়াহিয়া আল মামুন এর তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার এসআই (নিঃ) মো. ফাখখারুল ইসলাম (নিঃ) ও এসআই সাইদুর রহমানের নেতৃত্বাধীন একদল পুলিশ শনিবার ভোর ৫ টায় দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা দিঘীরপার এলাকার চেকপোস্ট ডিউটি চলাকালে একটি ডিআই পিকআপ গাড়ি চেকপোস্ট ব্যারিকেড বেপরোয়াভাবে অতিক্রম করার চেষ্টা করলে গাড়িটিকে আটকানো হয়। এ সময় আটককৃত গাড়িটি থেকে পুলিশ দুইজন কে আটক করলেও একজন লোক দৌড়ে পালিয়ে যায়। আটককৃতদের তল্লাশিকালে তাদের ব্যবহৃত পরিবহন ডিআই পিকআপ গাড়ির কেবিন থেকে ৬ কেজি গাঁজা যার মূল্য ৯০ হাজার টাকা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়ি, (ঢাকা মেট্রাে-ন-২১০২৩১) যার মূল্য অনুমান ১৫ ল টাকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, আটককৃত ও পলাতক আসামির বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com