বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের বাস টার্মিনাল থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় আরও দুইজন পালিয়ে গেছে বলে জানা গেছে। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে বন্দুকসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আজ বিকাল আড়াইটার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে। তদন্তের স্বার্থে এ মুহুর্তে ৩জনের নাম পুলিশ প্রকাশ করছে না। তবে তাদের ধারণা তারা ডাকাত দলের সদস্য হতে পারে। তাদের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে কৌশলে বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন বাসে যাতায়াত করছে। এ সময় তাদের সন্দেহজনক ঘুরাফেরা করতে দেখে বিষয়টি তারা পুলিশকে অবগত করে। এরই প্রেক্ষিতে ডিবি পুলিশ তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। রাত ১১টায় এ রিপোর্ট লেখাকালে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে আরও রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com