বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জালনোটসহ আটক ২ ব্যক্তিকে নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ আটক শাকিল আহমেদ (৩৫) ও তার সহযোগী সৈয়দ সাজিদুল হক (৩৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে তার বিভিন্ন অপকর্মের কাহিনী নাটকের মতো বেরিয়ে আসছে। এ বিষয়ে গতকাল বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন জানান, গত সোমবার বিকেলে উপজেলার গজনাইপুর ইউনিয়নের পূবালী ব্যাংক গজনাইপুর শাখার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- হবিগঞ্জ পৌরসভার মাহমুদাবাদ এলাকার মৃত আরিফ আহমেদের ছেলে মোঃ শাকিল আহমেদ (৩৬) ও শ্যামলী এলাকার মৃত সৈয়দ হুমায়ুন কবিরের ছেলে সৈয়দ সাজিদুল হক (৩৫)। ওই দিন সকাল থেকে মোটরসাইকেল নিয়ে পূবালী ব্যাংক গজনাইপুর শাখার সামনে এসে ঘুরাঘুরি করে শাকিল ও সাজিদুল। এ সময় বিভিন্ন ব্যবসায়ী ও ব্যাংকে টাকা উত্তোলনে আসা ব্যক্তিদের কাছ থেকে জাল নোট দিয়ে খুচরা টাকা চায় শাকিল। তাদের চলাফেরা দেখে সন্দেহ হলে শাকিল ও সাজিদুলকে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আতিকুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত শাকিল ও সাজিদুলকে তল্লাশী করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ২০টি জাল নোট, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানা পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করেছে। ওসি মাসুক আলী জানান, শাকিল ও তার সহযোগির কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। আরও রহস্য উদঘাটনের জন্য তাদের রিমাণ্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com