শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানের আয় ব্যায় নিয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে ৬৮ লাখ ৪৪ হাজার ৭৬২ টাকা আয় ও ৬৪ লাখ ৫৬ হাজার ৬২২ টাকা ব্যয় হয়েছে। ব্যয় বাদে উদ্বৃত্ত রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৪০ টাকা। গতকাল রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে পুনর্মিলণী কমিটির নেতৃবৃন্দ এ তথ্য জানিয়েছেন। প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৩ কমিটির আহ্বায়ক ত্রিলোক কান্তি চৌধুরী বিজনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব মনজুর উদ্দিন আহমেদ শাহীন। সাংবাদিক সম্মেলনে বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, আয়ের খাতে ৬৮ লাখ ৪৪ হাজার ৭৬২ টাকার মধ্যে রেজিষ্ট্রেশন বাবৎ ৪৩ লাখ ৭৩ হাজার ৫শ টাকা, স্মরণিকা বিজ্ঞাপন বাবৎ ১৬ লাখ ৫৪ হাজার ৪২০ টাকা, অনুদান ৫ লাখ ৫০ হাজার টাকা, র‌্যাফেল ড্র বাবৎ ১ লাখ ৫০ হাজার ৮০ টাকা, কানাডা থেকে ৫৭ হাজার টাকা, স্কয়ার কোম্পানী থেকে ৫০ হাজার টাকা এবং ব্যাংক লভ্যাংশ ৯ হাজার ৭৬২ টাকা। ব্যয়ের খাতে ৬৪ লাখ ৫৬ হাজার ৬২২ টাকার মধ্যে ২১শ কপি স্মরণিকা বাবৎ ৮ লাখ ২৬ হাজার ৫শ, স্বেচ্ছাসেবক খাতে ৫০ হাজার ৫শ টাকা, রেজিষ্ট্রেশন খাতে ১ লাখ ৬১ হাজার ৭৮০ টাকা, প্রচার খাতে ১ লাখ ৪৮ হাজার ৭২ টাকা, সাংস্কৃতিক খাতে ১৫ লাখ ৬৭ হাজার ৫শ টাকা, আপ্যায়ন বাবৎ ১০ লাখ ৯০ হাজার ৯৮৫ টাকা এবং উপহার বাবৎ ১৫ লাখ ৮ হাজার ৯৩৯ টাকা। এছাড়া সাজসজ্জা খাতে উল্লেখ যোগ্য পরিমান টাকা ব্যয় হয়েছে। এছাড়া স্মরনিকার বিজ্ঞাপনের ১ লাখ ৩২ হাজার ৭৬২ টাকা বকেয়া রয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তিতে ২০১৮ ও ২০১৯ ব্যাচের উদ্যোগে একটি আরম্ভরপূর্ণ ও ঝমকালো পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর জাতীয় নির্বাচন এবং বিজ্ঞাপন দাতাদের টাকা পেতে দেরী হওয়ায় আয় ব্যায়ের হিসাব উপস্থাপনে বিলম্ব হয়েছে। পুনর্মিলনী সফল করার জন্য স্থানীয় ও জাতীয় দৈনিকে অনুষ্ঠানের বিভিন্ন খবর প্রচার করে অনুষ্ঠান সফল করার পিছনে বড় ভূমিকা রেখেছেন। এজন্য সাংবাদিকদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে ১৩টি উপ কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে অনুষ্ঠানকে সফলতার দিকে নিয়ে গেছেন। ঢাকায় বসবাসরত সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদেরকে নিয়ে একটি উপ কমিটি ও সিলেটে একটি উপ কমিটি এবং ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত সাবেক শিক্ষার্থীদেরকে নিয়ে আরেকটি উপ কমিটি গঠন করা হয়। দেশ এবং বিদেশ থেকে ২০২১ জন সাবেক শিক্ষার্থী রেজিট্রেশন করেন। এছাড়া অনুষ্ঠানে প্রায় ১৬শ বর্তমান ছাত্র বিনা রেজিষ্ট্রেশনে অংশ গ্রহন করেছে।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, এই ধরনের একটি অনুষ্ঠান করতে গিয়ে আমাদের ভুলত্রুটি হওয়া স্বাভাবিক। তবে সকলের সহযোগিতায় একটি স্মরণিয় অনুষ্ঠান উপহার দিতে পেরেছি বলে মনে করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com