শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে অমর একুশে বইমেলা সফল করতে মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ েিরপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, বই মেলা আমাদের ভাষার ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বই আমাদের পরম বন্ধু। একুশের চেতনাকে ধারণ করে বাংলা ভাষার অনুশীলন বাড়াতে হবে।’ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক অমর একুশে বইমেলা-২০২৪ সফল করতে মতবিনিময় সভায় গতকাল ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় নবীগঞ্জ পৌরসভার সভাকক্ষে পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মেয়র সভার শুরুতে উপস্থিত সকলকে তাদের মূল্যবান মতামত প্রদানের জন্য আহ্বান জানান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি লিডার প্রফেসর আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন ‘অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ। পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ’র সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এমএ আহমদ আজাদ, প্রধান শিক্ষক ও গীতিকার আলী আমজাদ মিলন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি কাজী এম হাসান আলী, কবি ও প্রধান শিক্ষক এম এ ওয়াহিদ লাভলু, প্রধান শিক্ষক স্বপ্না দাশ সামন্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, কবি মাওলানা আব্দুল রকিব হক্কানী, নবীগঞ্জ আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য দেবুল, ছড়াকার এসএম সাজ্জাদ, কবি আসাদ ইকবাল সুমন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কে. এম আবু বকর সিদ্দিক এবং পবিত্র গীতাপাঠ করেন অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য পৃথ্বীশ চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো লুৎফুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নানু মিয়া, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা ও বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব শেখ মোঃ জালাল উদ্দিন, নবীগঞ্জ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি কবি ও গবেষক আফতাব আল মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক এস আর চৌধুরী সেলিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ মুহিত, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, কণ্ঠশিল্পী মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম, কণ্ঠশিল্পী বিন্দু সূত্রধর, প্রধান শিক্ষক ও কবি সুবিনয় পুরকায়স্থ, সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। সভায় আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি নবীগঞ্জ পৌরসভা কর্তৃক অমর একুশে বই মেলা সফল ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি সর্বসম্মতিক্রমে গঠন এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com