শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রাথমিক চিকিৎসা মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করছি-মেয়র সেলিম

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভার সাধারণ নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয়েছে ‘পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র’। ইতিমধ্যে এই স্বাস্থ্য কেন্দ্র হতে নাগরিকগন সেবা গ্রহন করছেন। আমরা পরবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্র হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় প্রতিষ্ঠা করার ব্যাপারে উদ্যোগ গ্রহন করেছি।
প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা পরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত এক কর্মশালায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এসব কথা বলেন। তিনি বলেন আমারা প্রাথমিক চিকিৎসা মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করছি। ভবিষ্যতে এ কার্যক্রমের পরিসর আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার প্যারাগন রিসোর্টে অনুষ্ঠিত এই কর্মশালা আয়োজন করে ইউএসএআইডি লোকাল হেলথ সিস্টেম সাস্টেনেবিলিটি এলএইচএসএস। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, ইউএসএআইডি এলএইচএসএস প্রজেক্টের চিপ অব পার্টি রাজিব আহুজাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ পৌরসভা হতে কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, প্রিয়াংকা সরকার, শেখ সুমা জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্যরা অংশগ্রহন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com