বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে গৃহবধুর মৃত্যু হত্যা না আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মীরেরপাড়া গ্রামে সুলতানা আক্তার (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে গৃহবধুর ভাইয়ের দাবী যৌতুকের দাবিতে সুলতানা পিটিয়ে হত্যা করা হয়েছে। জানা যায়, বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের শহীদ মিয়ার কন্যা সুলতানা আক্তার এর বিয়ে হয় একই গ্রামের নুরুল ইসলাম নাহিদের সাথে। তাদের ৭ মাসের একটি সন্তান রয়েছে। গতকাল রাতে সুলতানা গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন দেখতে পেয়ে মুমুর্ষূ অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত সুলতানার ভাই মানিক মিয়ার দাবী, ইদানিং যৌতুকের জন্য সুলতানাকে স্বামী নাহিদ ও তার পিতা-মাতা নির্যাতন করে। বিষয়টি ফোনে সুলতানা তাকে জানাতো। গতকাল সোমবার রাত ৮টার দিকে শশুর বাড়িতে সুলতানাকে মারপিট করা হয়। এতে সে অচেতন হয়ে পড়লে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ লাশের সুরতহাল করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com