বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিভিন্ন অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ তরুণ প্রজন্মকে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নজর রাখতে হবে

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরিবর্তিত বিশ্বব্যবস্থার দিকে তরুণ প্রজন্মকে নজর রাখার আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য এ আহবান জানান।
অ্যাডভোকেট আবু জাহির বলেন, তথ্য প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের তরুণ প্রজন্ম এক উন্নত বাংলাদেশ বাস্তবায়ন করবে।
শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির শিক্ষায় আগ্রহী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এখন যে জাতি তথ্য প্রযুক্তির শিক্ষায় যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত তথ্য প্রযুক্তির শিক্ষা নিশ্চিতে কাজ করছেন। এমপি আবু জাহির গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া শাহ স্পোর্টিং কাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পরে তিনি পৈল ইউনিয়নের চানপুর গ্রামে গণসংবর্ধনা ও ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানগুলোতে এলাকার মুরুব্বিয়ান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল দুপুরে এমপি আবু জাহির চুনারুঘাট উপজেলায় ‘তারুণ্যের সমাবেশে’ বক্তৃতা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com