শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

তারুণ্য সমাবেশে ব্যারিস্টার সুমন আমি যদি ফেসবুক প্রোডাক্ট হই তবে শেখ হাসিনা’র প্রোডাক্টও

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আমাকে বলা হয় ফেসবুক প্রোডাক্ট। ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক প্রোডাক্ট হই, তবে শেখ হাসিনা প্রোডাক্টও। কারণ এ ফেসবুক, ইন্টারনেট এসবতো শেখ হাসিনার কল্যাণেই হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবু জাহির, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, সচেতনতা বৃদ্ধির জন্য ডিজিটাল সেন্টার তৈরীর জন্য কাজ করছি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা তৈরী করতে পারি। আমরা প্রযুক্তিগত ব্যবহারের সক্ষমতা তৈরী করতে চাই। যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও অপরাধ যা হচ্ছে তা প্রতিরোধ করতে পারি। সাইবার এ্যাক্ট আইনের বাস্তবায়ন করতে পারি। বিভিন্ন দেশের সাথে সাইবার এ্যাক্ট নিয়ে কাজ করছি। পরে প্রধান অতিথি জেলার ২৬০ তরুণী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com