বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাগাপাশায় উদ্ধার হওয়া ৩ বছরের শিশুর দাফনের পর পরিচয় মিলেছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা বড় ব্রীজের নিচ থেকে উদ্ধার শিশুর লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের পর পরিচয় পাওয়া গেছে। সে সিলেট টিলাগড় এলাকার নীলা আক্তারের কন্যা। বয়স ৩ বছর। এ হত্যাকাণ্ডটি একটি রহস্যজনক ঘটনা। ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, গতকাল বুধবার রাত ৯টায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন হয় শিশুর। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর পরিবার সিলেট থেকে রওয়ানা হলেও বানিয়াচং এসে পৌঁছেনি। এলে বিস্তারিত জানা যাবে। গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) কৃষকরা বোরো ধানের জমিতে কাজ করার সময় ব্রীজের নিচের ডোবায় শিশুর মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান এরশাদ আলীকে বিষয়টি অবগত করেন। ঘটনাটি পুলিশকে জানানো হয় এবং জানতে পেরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে গতকাল পর্যন্ত পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে শিশুটির দাফন করা হয়। কিন্তু রাতে তার পরিচয় পাওয়া যায়। বিস্তারিত আজ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com