শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ সিজন-১ চ্যাম্পিয়ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ সিজন-১ এর খেলায় বিজয়ী হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। রানার্সআপ হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। আর তৃতীয় স্থান অধিকার করেছে বানিয়াচং পুলিশ সার্কেল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, ডিপিএইচই এর নির্বাহী হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাহমিনা তানভীন, বিউবো’র নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ, পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী একেএম সাকিবুর রহমান। প্রসঙ্গত, গত বুধবার অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ গ্রহন করে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে ভাল রাখে। তাই দৈনন্দিক কাজকর্মের পাশাপাশি আমাদের সবাইকে খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com