বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

চাঁনপুর মাঠের পাশ থেকে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রাম থেকে তিন সন্তানের জননী আছিয়া খাতুন (৫৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার প্রতিবন্ধী স্ত্রী রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।
গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের মাঠের পাশে ওই নারীর মরদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।
স্থানীয়দের ধারণা, মজিদের চাচাতো ভাই ওয়াজিদ মিয়ার সাথে একই গ্রামের আফজল ও হাদিস মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে সালিশ বিচার হয়। এর প্রধান সাক্ষী হচ্ছে আছিয়া খাতুন। হয়তোবা এ কারণে এ ঘটনা ঘটতে পারে। এদিকে পুলিশ মজিদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। সে আক্ষেপ করে জানায় আমি ফরিদপুর বিশ^ জাকের মঞ্জিলের মুরিদান। কে আমার মাকে হত্যা করেছে তার খবর নাই, আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি ফু মারলে গাড়ি জ¦লে যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানার একদল পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান পরিচালনা করছে।
পুলিশ জানায়, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা অচিরেই বের হয়ে আসবে।
ওসি অজয় চন্দ্র জানান, এখনও পুরোপুরি রহস্য উদঘাটন হয়নি। তবে কিছুটা ধারনা পাওয়া যাচ্ছে। অচিরেই রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com