বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফিলিং স্টেশনে গ্যাসের চরম সংকট আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ফিলিং স্টেশনে গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে। সিএনজিসহ বিভিন্ন পরিবহনের চালকরা সকালে লাইন ধরলে পরের দিন সকালে গ্যাস পান। তাও সীমিত আকারে। এতে করে একদিকে যেমন ভাড়া বেশি নেয়া হচ্ছে, অন্যদিকে চালক ও যাত্রীদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটছে।
জানা যায়, জেলায় ১ হাজারের বেশি সিএনজি বিভিন্ন সড়কে চলছে। পাশাপাশি ম্যাক্সি, ইমাসহ বিভিন্ন যানবাহন। অনেকে প্রাইভেট গাড়িও ব্যবহার করতে পারছে না। তবে ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি বিষয়টি সমাধান হতে পারে। তাদের টার্গেট না থাকায় সকলকে গ্যাস দেয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিনই শত শত সিএনজিসহ বিভিন্ন পরিবহন গ্যাস নিতে পোদ্দার বাড়ি, শায়েস্তাগঞ্জ, মিরপুর পেট্রোল পাম্পে সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকেন। সকালে লাইনে দাড়ালে গভীররাত কিংবা পরের দিন সকালে গ্যাস পাওয়া যায়। কয়েকজন চালক জানান, তাদেরকে টাকা দিয়ে খুশি করলে আগে পিছে গ্যাস দেয়া হয়। যাত্রীরা জানান, হবিগঞ্জ-নবীগঞ্জ, লাখাই-শায়েস্তাগঞ্জ লাইনে চালকরা ১০-১৫ টাকা করে বাড়তি নেয়া হচ্ছে। তবে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে ২০-৩০ টাকা করে বেশি নেয়া হয়। এ যেনো মরার ওপর খড়ার গা। এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com