বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের মিরপুরে সড়ক দূর্ঘটনায় ৩০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে মিতালী পরিবহনের বাস বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে বাহুবল উপজেলায় ঢাকা-সিলট মহাসড়কের মিরপুর এলাকার তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি বাস ওই স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী পরিবহরের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মিতালী পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। এতে ৩০ জন গুরুতর আহত। আহত অবস্থায় দিলীপ শাহ (৭০), তার স্ত্রী উষা রাণী (৫৫) ও মহরম আলীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে বাসসহ যাত্রীদের উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com