বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রয়াত আমিনুর রশীদ এমরান স্মরণে শাপলা সংসদের ক্রিকেট টুর্নামেন্ট

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রয়াত ক্রীড়া সংগঠক মরহুম আমিনুর রশিদ এমরানের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শাপলা সংসদ। আগামী ২৮ জানুয়ারি থেকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকার চিলড্রেন পার্কে এই টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফির পাশাপাশি প্রাইজমানি হিসেবে থাকছে নগদ ২০ হাজার টাকা। রানার আপ দলের জন্য ট্রফির সাথে প্রাইজমানি হিসেবে নগদ ১০ হাজার টাকা।
শাপলা সংসদ ও টুর্নামেন্ট আয়োজন কমিটি সূত্র জানায়- হবিগঞ্জের অন্যতম একজন ক্রীড়া সংগঠক ছিলেন আমিনুর রশিদ এমরান। তাঁকে স্মরণে রাখতেই শাপলা সংসদ আয়োজন করেছে ‘মরহুম আমিনুর রশিদ এমরান স্মৃতি এইট-এইট নাইট ক্রিকেট নকআউট টুর্নামেন্ট’।
এতে অংশগ্রহণের জন্য আগ্রহী ক্লাবগুলোকে টাউন মসজিদ রোডের সায়াদাত ট্রেডিং থেকে ফরম সংগ্রহ করে ২৬ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে। এছাড়াও যেকোন প্রয়োজনে ০১৭৯৯-০৭৬৯৩৬, ০১৭৮৭-৫৬৩০৬৪ ও ০১৩২১-৩৪৬৯৬৬ নাম্বারে যোগাযোগ করা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com