বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম হোসাইনের ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জে শাহ আলম হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। গতকাল শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে সিলেটের বাসায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আজ রবিবার বেলা ১১টায় কোর্ট রেফারেন্স, বেলা ১২টার দিকে জেলা আইনজীবী সমিতিতে শোক সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর। তার মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে তাকে দেখার জন্য সাধারণ সম্পাদক এডভোকেট মোছাব্বির বকুলসহ অনেকেই তার বাড়ি ছুটে যান। গতকাল শনিবার বাদ আছর লস্করপুর সাহেব বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাযার নামাজে অংশগ্রহণ করেন আইনজীবী, বিচারক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। তিনি ঐতিহ্যবাহী লস্করপুরের বিচারপতি পরিবারের সন্তান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com