বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হুরগাঁও গ্রামে ডাকাত সন্দেহে ৪ পাখি শিকারীকে গণধোলাই

  • আপডেট টাইম শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামে ডাকাত সন্দেহে ৪ ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় আটককৃত ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানিয়েছেন ওই চার ব্যক্তি পাখির স্বীকার করতে গিয়েছিল। এলাকার মানুষ ডাকাত ভেবে তাদের আটক করে গণধোলাই দিয়েছে। জানা যায়, গত ১৮ জানুয়ারি রাত ১১টায় ওই গ্রামের নজরুল মিয়া নামের এক ব্যক্তি চারজনের অস্বাভাবিক চলাফেরা করতে দেখে পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তিকে চারজন মিলে ধাওয়া করে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ওই চার ব্যক্তিকে ধাওয়া করে গণধোলাই দেয়। বিষয়টি হবিগঞ্জ সদর থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে পরের দিন চেয়ারম্যানের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃত ৩ জন সদর উপজেলার ধল গ্রামের ও একজন রিচি গ্রামের। এলাকাবাসীর দাবি, হুরগাঁও এবং রিচির গ্রামের মধ্যেবর্তী স্থানে গত প্রায় ১ মাস ধরে নিয়মিত ডাকাতি করে আসছে ডাকাত দলের সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com