বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মন্ত্রীত্ব হারিয়ে আইন পেশায় ফিরলেন এডঃ মাহবুব আলী

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের ফলে পুরোনো মন্ত্রিসভার ২৮ জন বাদ পড়েন।
বাদ পড়া মন্ত্রীদের মধ্যে আছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। তারা নিজেদের আইন পেশায় ফিরে এসেছেন। তারা হলেন- সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনজনই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক।
গতকাল রোববার থেকে তারা আবার সুপ্রিম কোর্টে এসে আইন পেশার কার্যক্রম শুরু করেছেন।
সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের চেম্বারে সাবেক তিন মন্ত্রী আড্ডা দিচ্ছিলেন।
সাবেক তিন মন্ত্রী বলেন, মন্ত্রী থাকাকালীন সময়ে আইন পেশা ও সুপ্রিম কোর্ট অনেক মিস করেছি। আজ থেকে আবার চিরচেনা জায়গায় ফিরে এলাম। সবাইকে দেখে খুব ভাল লাগছে। এখন থেকে আইনজীবী বন্ধুদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা হবে বলে আশা প্রকাশ করেন তারা।
প্রসঙ্গত, নির্বাচনের তিন দিন পর (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। ওইদিন রাতে তালিকায় কারা আছেন তা সাংবাদিকদের জানিয়ে দেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এই তালিকায় স্থান পাননি বিদায়ী মন্ত্রিসভার ২৮ জন। বাদ পড়াদের মধ্যে আছেন ১৪ জন মন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com