বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাটি কেটে খাল ভরাট ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বা পড়া হয়েছে

 

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় নোয়াপাড়া ইউনিয়নের সাহাপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির পাশে মাটি কেটে অবৈধভাবে খাল ভরাট ও পরিবহনে দায়ে সাহাপুর গ্রামের আরজু মিয়া ছেলে মোঃ সোহেল মিয়াকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার (১৪ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, উপজেলার সাহাপুর গ্রামের আরজু মিয়া ছেলে মোঃ সোহেল মিয়ার লোকজন মাটি কেটে অবৈধভাবে পার্শ্ববর্তী খাল ভরাট করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জরিমানা করা হয় এবং ভরাটকৃত খাল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, অবৈধভাবে রাস্তার পাশের মাটি কেটে প্রবাহমান খাল ভরাট করার অপরাধে অভিযুক্তকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভরাটকৃত খালটি উদ্ধার করা হয়েছে। এ ধরনের অসাধু মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান সব সময় চলমান থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com