বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির ও ময়েজ উদ্দিন শরীফকে চেম্বারের অভিনন্দন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রেকর্ড পরিমাণ ভোটে একাধারে চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও বিপুল ভোটে জয়ী তরুণ এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। গতকাল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সহশ্রাধিক লোকের উপস্থিতিতে তাঁদের এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম বলেন, এমপি আবু জাহির হবিগঞ্জে শিল্প বিপ্লব ঘটিয়েছেন। তাঁর কারণে দেশে ব্যবসার কেন্দ্রবিন্দু হয়েছে এই জেলা। কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা জেলাবাসীর জন্য এমপি আবু জাহির এর অবদানের অনন্য দৃষ্টান্ত।
জেলার সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে চেম্বার এমপি আবু জাহির ও ময়েজ উদ্দিন শরীফকে শুভেচ্ছা জানিয়েছে। চেম্বার প্রেসিডেন্ট আশা করেনÑ এবারও আওয়ামী লীগ সরকারের মাধ্যমে হবিগঞ্জের অগ্রগতি অব্যাহত থাকবে। সেখানে আরও উপস্থিত ছিলেনÑ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান, পরিচালক হাবিবুর রহমান খান, আব্দুর রহমান, মশিউর রহমান শামীম, জহিরুল আলম, শেখ জামাল, শংখ শুভ্র রায়, শফিকুজ্জামান হিরাজ, জাকারিয়া চৌধুরী, সোহেল রানা তালুকদার, শেখ আনিসুজ্জামান, সাইদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com