রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত শিক্ষকদের সম্মান করা

  • আপডেট টাইম রবিবার, ৩১ আগস্ট, ২০১৪
  • ৮৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বাবা-মা সন্তান জন্ম দেন আর শিক্ষকরা তাদের মানুষ করেন। কাজেই প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত শিক্ষকদেরকে সম্মান করা। একজন আদর্শ শিক্ষক সকলেরই শ্রদ্ধার পাত্র। তিনি আরো বলেন মুক্তিযোদ্ধারা আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, আর আজকের শিক্ষার্থীরা আগামী দিনের জাতির কর্ণধার। তারাই আমাদের উপহার দেবে তথ্য প্রযুক্তির উন্নত দেশ।
গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আবুল ফজল চৌধুরী ও হামিদা খাতুন চৌধুরী স্মারক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জ নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, ঢাকাস্থ হবিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ডাঃ সি এম দিলওয়ার রানা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরিদ উদ্দিন আহমেদ।
পরে প্রধান অতিথি কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তির টাকা ও ক্রেস্ট বিতরণ করেন। আয়োজকদের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুনকে একটি সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
প্রসঙ্গত, ডাঃ সি এম দিলওয়ার রানার পিতা-মাতার নামে এই বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com