বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনের সুবিধা পাচ্ছে না কৃষক নবীগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ॥ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিথঙ্গল আখড়া বাজারে অগ্নিকাণ্ড প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল মাদকসহ যুবক গ্রেফতার সাংবাদিক জুয়েলের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ শত্রুতার জের ধরে গৃহপালিত ৪০টি মোরগকে বিষ খাইয়ে হত্যা শহরে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা ও ভাংচুর ॥ আহত ৫ বাহুবলে জমি বিরোধের জের ॥ সৎ মাকে কুপিয়ে জখমের অভিযোগ নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

নির্বাচনী প্রচারনায় এমপি আবু জাহির ॥ নৌকায় ভোট দেওয়ায় মানুষের জীবন মান উন্নত হয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ দেশের উন্নয়ন ঘটিয়ে জনগণের আস্থা অর্জন করেছে। আর বিএনপি জনপ্রিয়তা শূণ্য হয়েছে জনগণের সম্পদ লোপাট এবং দেশকে পিছিয়ে নিয়ে। টানা তিনবার নৌকা প্রতীকে ভোট দেওয়ার ফলে দেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে। হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী, তিনবারের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নতুন কিছু নয়। এবারও ষড়যন্ত্র চলছে। আমি বিশ্বাস করি সেই ষড়যন্ত্র নস্যাৎ হবে ৭ জানুয়ারি ভোট উৎসবের মধ্য দিয়ে
তিনি গতকাল সকালে নৌকা প্রতীকের সমর্থনে হবিগঞ্জ অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা করেছেন। পৃথক নির্বাচনী সভায় উপস্থিত লোকজন এমপি আবু জাহিরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সভাগুলোতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কাউন্সিলর জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, লস্করপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো প্রমুখ। পৃথক সভাগুলোতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম ঘটে। এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সাইফ ই রহমান তন্ময় ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com