শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড প্রধান আসামীসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে আনসার ভিডিপি অফিস দুর্নীতির আখড়া বাহুবলে জ্বালানি সংকট ॥ উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাব নির্বাচন জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার ব্যারিস্টার জাকারিয়ার ইংল্যান্ড এন্ড ওয়েলস এর দ্যা অনারেবল সোসাইটি অফ লিঙ্কন’স ইন থেকে কল টু দ্যা বার সম্পন্ন হবিগঞ্জে রেমিট্যান্সে নতুন রেকর্ড চলতি অর্থবছরে এসেছে ২১ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার শাহজিবাজারে বসত ঘরে আগুন ॥ ১০ লাখ টাকার ক্ষতি নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার

পুলিশি পাহারায় উপজেলায় ব্যালট পেপার পাঠানো শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের উপজেলা গুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ পাহারায় এসব উপকরণ পাঠানো হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, প্রতিটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারগণ নিজেরা উপস্থিত থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় সংরক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালি, নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত ব্যানারসহ বিভিন্ন উপকরণ কড়া নিরাপত্তায় নিজ নিজ উপজেলায় নিয়ে যাচ্ছেন। এ কর্মকর্তা আরো জানান, জেলার ৪টি সংসদীয় আসনের বিপরীতে ৬৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি ভোট কেন্দ্রে ৬ জানুয়ারি ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পৌঁছে দেয়া হবে। বাকি ৫৭৪ ভোটকেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে। এদিকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা জুড়ে আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com