বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহিরকে টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সর্বাত্মক সমর্থন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের নির্বাচনী মতবিনিময় সভায় হবিগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকে এডভোকেট মোঃ আবু জাহিরের প্রতি সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে। হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, ‘বিগত পনেরো বছরে হবিগঞ্জে যে উন্নয়ন হয়েছে তা অতীতে কখনো হয়নি। বৃন্দাবন কলেজে অনার্স, মাস্টার্স কোর্স চালু, সরকারী উচ্চ বিদ্যালয়ে ডাবল শিফট চালু, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় চালু, অবকাঠামো উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুতসহ হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জে যে উন্নয়ন হয়েছে তা আজ সর্বজন স্মীকৃত।’ তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন এডভোকেট মোঃ আবু জাহির যে নজীরবিহীন উন্নয়ন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তার ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। এছাড়াও বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম খোকনসহ অন্যান্যরা। আরো উপস্থিত ছিলেন, মহিলা কাউন্সিলর শেখ সুমা জামানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে এডভোকেট আবু জাহিরকে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com