বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে স্ত্রীকে নির্যাতন করায় স্বামীর কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার শরীফাবাদ গ্রামে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪০) নামের এক পাষণ্ড স্বামীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল বুধবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া।
পেশকার মোঃ ফজলু মিয়া জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের আব্দুল হাকিমের পুত্র মোস্তাফিজের নিকট বিয়ে দেয়া হয় শরীফাবাদ গ্রামের আকবর আলীর কন্যা পারভীন আক্তারকে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখে কাটে। ২০২০ সালের ২৩ আগষ্ট পারভীন আক্তারের নিকট ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে মারধোর করে নির্যাতন করে। এ ঘটনায় একই বছরের ২১ নভেম্বর পারভীন আদালতে মামলা করলে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ দণ্ডাদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com