মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের বেবিষ্ট্যান্ড থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে সুজিত দেব (২৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সদর মডেল থানার এসআই ওমর ফারুক, এএসআই শিবলু মজুমদার ও ইয়াসির আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। সে শহরের ঘোষপাড়া এলাকার অতুল দেবের পুত্র। গতকাল বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com