বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বামৈ নির্বাচনী প্রচারণায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিতের প্রতীক নৌকা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভোট হচ্ছে বাংলাদেশের জনগণের পবিত্র আমানত। শেখ হাসিনা সেই আমানতের নিরপত্তা দিয়েছেন; নির্বাচনে জয়লাভ করে দেশকে এগিয়ে নিয়েছেন। অন্যদিকেÑ বিএনপি সরকারে এসে জনতার অধিকার কেড়ে নিয়েছিল; তারা দেশকে অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে জনপ্রিয়তা শূণ্য হয়েছে। এখন পরাজয়ের ভয়ে আপামর জনতাকে ভোট প্রদান থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির লাখাই উপজেলার গতকাল লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় একথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জের জন্য যা করেছি; তা সবার সামনে দৃশ্যমান। এসবের জন্য দিনরাত পরিশ্রম করেছি। আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আপনাদের সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিতের প্রতীক নৌকা। এলাকার অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে বঙ্গবন্ধু কন্যার নৌকা প্রতীকে ভোট দিন। সভায় অন্যান্য বক্তারা বামৈ ইউনিয়নে সকল উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে নৌকায় ভোট চান। সভাস্থলে উপস্থিত নানা শ্রেণিপেশার হাজারো মানুষ হাত তুলে এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি করেছেন। পরে এমপি আবু জাহির বামৈ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ এবং অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন।
পৃথক গণসংযোগে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ ও ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তারসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, গতকাল দিনভর হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় এমপি আবু জাহির এর সমর্থনে শোডাউন বের করে নির্বাচনী প্রচারণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com