বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে চুনারুঘাট থানার এসআই লিটন রায় ও এএসআই আব্দুর রহিম এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের সাঁওতাল লাইনের সন্তোষ ঝড়ার বাড়ীর সন্নিকটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সিতেশ শুকবৈদ্য (৩৫) কে আটক করে। সে চুনারুঘাট উপজেলার চিমটিবিল গ্রামের অশনী শুকবৈদ্যের ছেলে।
এ ব্যাপারে মাদক কারবারী সিতেশ শুকবৈদ্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com