বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের করুণ মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশার চাপায় আব্দুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়েেন বিরাট (উজানপাড়া) গ্রাম সংলগ্ন আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া জলসুখা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার মিয়া বিরাট (উজানপাড়া) গ্রামের মৃত মো. হোসেন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আব্দুস সাত্তার মিয়া গোসল করার জন্য তার বাড়ি থেকে রাস্তার বিপরীতে অবস্থিত একটি পুকুরে যান। গোসল করে বাড়ি ফেরার জন্য রাস্তা পাড় হবার সময় বানিয়াচং থেকে আজমিরীগঞ্জের উদ্দেশ্যে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা আব্দুস সাত্তার মিয়াকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় সিএনজি চালক স্থানীয়দের সহযোগিতায় আব্দুস সাত্তার মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। অটোরিকশাচালকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com