বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে চা বাগান থেকে অজ্ঞাত নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় চা বাগান থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়েছে; হত্যার পর গুম করার উদ্দেশ্যে পোড়ানো হতে পারে বলে পুলিশের ধারণা। গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামাইছড়া চা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
সকালে চা বাগানে ওই নারীর আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়ানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com