মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি আবু জাহির এর সমর্থনে নির্বাচনী সভা ॥ ভোট উৎসবের প্রত্যয় রিচি ও নিজামপুর ইউনিয়নবাসীর

  • আপডেট টাইম সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে উৎসব করার প্রত্যয় ব্যক্ত করলেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও নিজামপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির-এর সমর্থনে গতকাল পৃথক নির্বাচনী সভায় তাঁরা এই প্রত্যয় ব্যক্ত করেন।
গতকাল রিচি ইউনিয়নের সুলতানমামদপুর মাঠ ও নিজামপুর ঈদগাহ মাঠে পৃথক সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এগুলোতে প্রধান অতিথি ছিলেন। বক্তারা বলেন,“জামায়াত-বিএনপির ভোটার যত কমতে থাকবে, আমাদের জঙ্গিবাদ ও সন্ত্রাস তত কমতে থাকবে। আপনারা যদি প্রতি নির্বাচনে নৌকাকে ভোট দেন, তাহলে এখন যেমন সন্ত্রাস-জঙ্গীবাদ নেই; ভবিষ্যতেও তা থাকবে না।”
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমপি আবু জাহির হবিগঞ্জবাসীর জন্য যত কাজ করেছেনÑ তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।”
বক্তারা হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ অভাবনীয় উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এ সময় পৃথক সভায় উপস্থিত কয়েক হাজার মানুষ স্বতস্ফুর্তভাবে ৭ জানুয়ারির ভোট উৎসবে গিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জের জন্য যা করেছি; তা সবার সামনে দৃশ্যমান। এসবের জন্য দিনরাত পরিশ্রম করেছি। আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আপনাদের সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল। তিনি এলাকাবাসীর পক্ষ থেকে এমপি আবু জাহির এর নিকট এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন।
পৃথক সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মোছাব্বির বকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক জাহির মিয়া, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুল প্রমুখ। নির্বাচনী সভা শেষে এমপি আবু জাহির দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com