বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

  • আপডেট টাইম রবিবার, ৩১ আগস্ট, ২০১৪
  • ৬০০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যার প্রতিবাদে প্রতিদিনই মাধবপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শনিবার দুুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে চ্যানেল আইয়ের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শাহপুর রেল ষ্টেশন হইতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহপুর শাহী ঈদগাঁহ মাঠে এসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শাহপুর দক্ষিণ মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা তাজুুল ইসলাম (মোজাদ্দাদিয়া) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত আনোয়ারুল হক মীর্জা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা হরমুজ আলী, হযরত মাওলানা অলিউল্লাহ, আলহাজ্ব ফরাশ উদ্দিন, হরমুজ আলী, সমাজ সেবক মনছুর আলম, হাজী ছিদ্দিকুর রহমান, ক্বারী আব্দুল কাদির, আঞ্জব আলী, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা আব্দুল আজিজ, জাহের মিয়া ফকির প্রমূখ। বক্তারা ফারুকী হত্যার প্রকৃত খুনীদের ফাঁসির দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com