সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটের ডেউয়াতলী ফরেষ্ট ক্যাম্পে আগুনে পুড়ে গেছে আসবাপত্র, ২ লক্ষ টাকার ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ডেউয়াতলি ফরেষ্ট ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে দুইটি বেড রুমের আসবাপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ টাকা। এঘটনায় চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পের দরজা জানালা বন্ধ করে ৩-৪জন উপকারভোগিদের সাথে বন প্রহরী দেওয়ান সেলিম ডিউটিতে বনের ভিতর চলে যান। রাত সাড়ে ১১টায় ক্যাম্পে ফিরে দেখেন ২টি বেড রুমের কাচের জানালা ভাঙ্গা এবং আগুন ধোয়া বের হচ্ছে। এ সময় বনের উপকারভোগীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দু’টি বেড রুমের আসবাপত্র এবং একটি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে পরদিন সকালে রঘুনন্দন রেঞ্জ অফিসার এইচ এম এরশাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ফরেষ্ট ক্যাম্পে কারা আগুন দিয়েছে পুলিশি তদন্ত হলেই বেরিয়ে আসবে।
রঘুনন্দন রেঞ্জ অফিসার এইচ এম এরশাদ বলেন, গাছ সংশ্লিষ্ট বিষয়ে শত্রুতা বশত কেউ ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই কাজ ঘটিয়েছে। এ বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com