শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনের মোস্তাক হত্যা মামলার পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মোস্তাক আহমেদ হত্যা মামলার পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
তার মধ্যে উল্লেখ যোগ্য আসামীরা হচ্ছে- ১নং মোঃ আবু জাহির, ২নং আবুল কাশেম চৌধুরী, ৩নং মোতাচ্ছিরুল ইসলাম, ৫নং শাহ নেওয়াজ, ৯নং রিফাত জামিল, ১২নং মহসিন মিয়া, ১৫নং রনি আহমেদ, ১৭নং আনোয়ার মিয়া, ২০নং বদরুল আলম, ২৩নং জাহির মিয়া ৩০নং ইকবাল হোসেন খান, ৩৮নং আশরাফ আহমেদ হারুন, ৫৩নং ইকবাল হোসেন, ৬৪নং রাজু আলী সুমন ও ৭১নং আসামী সরদার জসীম। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-১, হবিগঞ্জ তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।
উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিগত ৫-৮-২৪ইং তারিখে হবিগঞ্জ জেলায় তিনকোনা পুকুর পাড় মূল পাকা রাস্তার উপর ছাত্র আন্দোলনরত অবস্থায় মোস্তাক আহমদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরন করে। সে সিলেট সিটি কর্পোরেশন আখালিয়া টুকের বাজার জালালাবাদ থানার গৌরীপুর গ্রামের ৪৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল কাদির মিয়া ও মায়া বেগম ছেলে।
পরবর্তীতে এ বিষয়ে ২১-০৮-২০২৪ইং তারিখে হবিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। যাহার জি,আর মামলা নং- ১৮১/২০২৪ইং (হবিঃ), ধারা- ১৪৩/১৪৪/৩০৭/৩২৬/৩০২/১১৪/৩৪ দঃ বিঃ।
প্রকাশ, আসামীগণ মামলার শুরু থেকেই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করার জন্য নির্দেশ প্রদান করেন। তন্মধ্যে ১৭নং আসামী আনোয়ার মিয়া মামলা হওয়ার পূর্ব থেকেই পলাতক। পুলিশ এবং যৌথ বাহিনী তাদেরকে বিভিন্ন স্থানে খোঁজছে।কিন্তু আসামীগণের গ্রামে খোঁজ খবর নিয়া জানা যায় যে, বৈষম্য বিরোধী আন্দোলনের পর পরই তাদেরকে আর এলাকায় দেখা যায় নি। কোথায় আছে কেউ জানে না।
হবিগঞ্জ থানা পুলিশের বর্তমানে ওসি জানান, আসামীদেরকে দ্রুতই গ্রেফতার করা হবে। তারা দীর্ঘদিন যাবত পলাতক। তাহাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ ও যৌথ বাহিনী একযোগে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com