মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

অসহযোগ আন্দোলনে জনমত গঠনের লক্ষ্যে জেলা বিএনপি নেতা এনামুল হক সেলিমের নেতৃৃত্বে লিফলেট বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের লক্ষ্যে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবীতে ৩ দিনের জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীর দ্বিতীয় দিন গতকাল শুক্রবার সকাল থেকে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর নেতৃত্বে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরন কর্মসূচী পালন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা বিএনপি সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান সওদাগর, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মুকিম চৌধুরী, সৈয়দ আলী, জেলা যুবদল যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান মোস্তাক, গোপায়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আফজালুর রহমান আব্দাল, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শেখ সোহেল, জেলা যুবদল নেতা এনামুল হক চৌধুরী, হারিছ চৌধুরী, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, শেখ আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, বিএনপি নেতা কামরুল ইসলাম, আব্দুস সহিদ, সাজু মিয়া প্রমূখ। লিফলেট বিতরন ও জনসংযোগকালে এনামুল হক সেলিম বলেন, সরকার সিন্ডিকেটের মাধ্যমে দেশের জনগনের সকল সম্পদ বিদেশে পাচার করে দেশ ও জাতীকে আজ মহাসংকটের মূখে পতিত করেছে এবং জনগনের সকল মৌলিক অধিকার হরন করে এখন একদলীয় ডামি নির্বাচন করার পয়াতারা করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com