বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ২২ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। গতকাল শুক্রবার বিকেল ৪ টা থেকে বিকল ৬ টা পর্যন্ত বিভিন্ন পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। জাগো.নিউজ অফিসে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নাহিজ, নির্বাচন কমিশনের সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না মনোনয়ন ফরম গ্রহন করেন। এ সময় নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪ টা থেকে বিকেল ৬ টা থেকে ১২ টা বিভিন্ন পদে যারা মনোনয়ন ফরম দাখিল করেছেন ক্রমানুসারে- সভাপতি পদে ফরম ক্রয় করেছেন- এম এ বাছিত, এম এ আহমদ আজাদ, আনোয়ার হোসেন মিঠু। সহ-সভাপতি পদে এম এ মুহিত, শাহ সুলতান আহমদ। সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর মিয়া, মোঃ সেলিম তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী ও অর্থ সম্পাদক পদে মোঃ শওকত আলী একক পার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। নির্বাহী সদস্য পদে দাখিল করেছেন- এম মুজিবুর রহমান, ফখরুল আহসান চৌধুরী, সরওয়ার শিকদার, রাকিল হোসেন, হাবিবুর রহমান চৌধুরী শামীম, আশাহীদ আলী আশা, মোঃ আবু তালেব, সুবিনয় রায় বাপ্পি, এস আর চৌধুরী সেলিম, এটিএম জাকিরুল ইসলাম, উত্তম কুমার পাল হিমেল, শাহ সুলতান আহমেদ, মুরাদ আহমদ। নবীগঞ্জ ডাকবাংলোতে আগামী ২৮ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। সে লক্ষ্যে গত ২১ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে, গতকাল ২২ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে বেলা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওই দিনই সন্ধা ৬ টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। ২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত লিখিত আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com