বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে স্টেশনে গ্যাস নেই শহরের পোদ্দার বাড়ি স্টেশনে ভিড়

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে সড়কের কদমতলী এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জের সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, নোহাসহ বিভিন্ন যানবাহনের চালকরা। গত বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের পরিমাণ কমে যাওয়ায় এটি বন্ধ হয়ে যায়। এতে করে ওই এলাকাগুলোতে সিএনজি অটোরিকশা তেমন একটা চলাচল করতে দেখা যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। হবিগঞ্জের পোদ্দার বাড়ি এলাকার ফিলিং স্টেশন চালু থাকায় তুলনার চেয়ে অতিরিক্ত যানবাহনের লাইন দেখা যায়। এদিকে বেশ কয়েকটি বিয়ের গাড়িকেও দাড়িয়ে থাকতে দেখা যায়। চালকরা জানান, শায়েস্তাগঞ্জে ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় এ সমস্যা দেখা দেয়। অনেকেই সন্ধ্যায় গ্যাস নিয়ে বরযাত্রীবাহি গাড়ি গন্তব্য স্থানে পৌঁছেন। তবে দুই একদিনের মধ্যে তা সমাধান হতে পারে বলে জানা গেছে। গতকাল পোদ্দার বাড়ি পাম্প থেকে ২নং পুল এবং একই স্থান থেকে পোদ্দার বাড়ি পর্যন্ত দুই পাশে সারিবদ্ধভাবে সিএনজি ও নোহাকে দাড়িয়ে থাকতে দেখা গেছে। তবে সিএনজি চালকরা এ অজুহাতে অতিরিক্ত ভাড়া নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com