রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

লাখাইয়ের বেগুনাই মাদনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা জামিনে মুক্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বেগুনাই মাদনা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের মামলা থেকে কারা মুক্তি পাওয়ায় তাকে ফুল ও ফুলেল মালা দিয়ে বরণ করে নিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসলে শিক্ষার্থীরা কারা ফটকে তাকে এই সম্মানে ভূষিত করেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের জনৈক ৯ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক জড়িয়ে ধরে শ্লীলতাহানি করার অভিযোগে গত ১৫ নভেম্বর শিক্ষক সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানার উপর আনিত অভিযোগ মিথ্যা দাবী করে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রিয় শিক্ষক সোহেল রানার মুক্তির দাবীতে তারা বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার তিনি কারামুক্ত হন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের উচ্ছাস দেখা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com