বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় তানিশা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে মাধবপুর পৌরসভার আলাকপুর এলাকার সৌদিআরব প্রবাসী উজ্জ্বল মিয়ার কন্যা।
গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ীর মধ্যবর্তী স্থানে চুনারুঘাট থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট- ২০-০৭৬৯) পরিবারের সাথে চা বাগানে ঘুরতে আসা তানিশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি দল ঘাতক ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com