বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দি বাজার থেকে পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আজিজুল ইসলাম চৌধুরী (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশ পুর গ্রামের মৃত ফিরোজ মিয়া চৌধুরীর পুত্র ও আউশকান্দি বাজার দিয়া ফ্যাশনের স্বত্ত্বাধিকারী। সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আজিজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে জনৈক ব্যবসায়ী প্রতারণাসহ নানান অভিযোগে মামলা দায়ের করেন। যার সি,আর মামলা নং- ২৫/২০২৩। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে আসামী আজিজুল ইসলাম চৌধুরী আত্মগোপনে থাকেন। গতকাল ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, সিরাজগঞ্জের বিজ্ঞ আদালতে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে ওয়ারেন্ট তামিল করতে অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com